• 01819286087, 01725776977
  • kazi.mahbub77@gmail.com
  • বিবাহে/তালাকে করণীয়

    মুসলিম বিবাহ আইন অনুসারে মেয়ের বয়স ন্যূনতম ১৮ বছর ও ছেলের বয়স ন্যূনতম ২১ বছর হতে হয়। বিয়ের সময় ছেলে-মেয়ে উভয়ের বয়স প্রমাণের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। মেয়ে ও ছেলে উভয় পক্ষের ২ জন করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে সাক্ষী ও একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মেয়ের পক্ষ থেকে বিবাহে উকিল হিসেবে বিবাহ রেজিষ্ট্রেশন ফরমে তাদের নাম, ঠিকানা উল্লেখপূর্বক স্বাক্ষর করতে হয়। তবে উকিলের বিষয়টি বাধ্যতামূলক নয়, থাকলে ভাল হয় আর না থাকলে তেমন কোন অসুবিধা হয় না।

    এই কাজী অফিসে বিবাহ বন্ধনের পাশাপাশি যদি কোন অনাকাঙ্খিত কারণে বিবাহ বন্ধন বিচ্ছেদের প্রয়োজন হয়, তাহলে সে ব্যবস্থাও রয়েছে। ছেলে যদি মেয়েকে তালাক দিতে চায় তাহলে সর্বপ্রথমে মেয়েকে লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে। এরপর মেয়ে যে এলাকায় বসবাস করেন সে এলাকার সিটি কর্পোরেশনের/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে নোটিশের মাধ্যমে জানাতে হবে। উপরোক্ত কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ক্ষেত্রবিশেষে ১০০ দিনের মধ্যে তালাক প্রক্রিয়া কার্যকর হয়। বিবাহের মতো তালাকের ক্ষেত্রেও সাক্ষী থাকতে হয়।

    প্রয়োজনীয় কাগজ পত্র ও স্বাক্ষী সমূহ:

     

    বিবাহ রেজিষ্ট্রেশনের সময়ে প্রদেয় কাগজ পত্র (বয়স প্রমানের জন্য)ঃ

    ১. বয়স প্রমানের জন্য শিক্ষাগত য্যেতার সনদের ফটোকপি (সত্যায়িত)।

    ২. উক্ত সনদ না থাকলে ভোটার আইডি কার্ডের ফটোকপি (সত্যায়িত)।

    ৩. ভোটার আইডি না থাকলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (সত্যায়িত)।

    ৪. বিশেষ প্রয়োজনে ২(দুই) কপি করে পাসপোট সাইজ ছবি (সত্যায়িত)।

    ৫. বরের বয়স ২১ বছর পূর্ন ও কনের বয়স ১৮ বছর পূর্ন হতে হবে।

    ৬. স্বামী বা স্ত্রী তালাক প্রাপ্তা বা বিধবা হলে অবশ্যই তার প্রমানের কাগজ পত্র লাগবে।

     

     

    বিবাহ রেজিষ্ট্রেশনের সময়ে প্রয়োজনীয় স্বাক্ষী সমূহ ঃ

    ১. দুই পক্ষ অর্থাৎ বর ও কনের উভয়ের পক্ষ থেকে দুই জন করে প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী লাগবে।

    ২. একজন উকিল বা অভিবাবকের উপস্থিতি লাগবে । (বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য)

     

     

    তালাক রেজিষ্ট্রেশনের সময়ে প্রদেয় কাগজ পত্র ও স্বাক্ষী সমূহ ঃ

    স্বামী অথবা স্ত্রী একজন আরেক জনকে তালাক প্রদান করলে বা বিবাহ বিচ্ছেদ করতে চাইলে স্ত্রী তালাকের ক্ষেত্রে-

     

    ১. বিবাহের কাবিন নামা লাগবে।

    ২. একজন শনাক্তকারীসহ মোট তিনজন স্বাক্ষী লাগবে।

    ৩. স্বামী স্ত্রীর মধ্যে যিনি একে অপরকে তালাক করবেন অবশ্যই প্রতিপক্ষ ও তার চেয়ারম্যানকে নোর্টিশের মাধ্যমে জানাতে হবে।

    ৪. প্রতিপক্ষ বা অপর পক্ষ নোর্টিশ পাওয়ার ৯০ দিন পরে তালাক কার্যকর হইবে।