• 01819286087, 01725776977
  • kazi.mahbub77@gmail.com
  • বিবাহে/তালাকে করণীয়

    মুসলিম বিবাহ আইন অনুসারে মেয়ের বয়স ন্যূনতম ১৮ বছর ও ছেলের বয়স ন্যূনতম ২১ বছর হতে হয়। বিয়ের সময় ছেলে-মেয়ে উভয়ের বয়স প্রমাণের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। মেয়ে ও ছেলে উভয় পক্ষের ২ জন করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে সাক্ষী ও একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মেয়ের পক্ষ থেকে বিবাহে উকিল হিসেবে বিবাহ রেজিষ্ট্রেশন ফরমে তাদের নাম, ঠিকানা উল্লেখপূর্বক স্বাক্ষর করতে হয়। তবে উকিলের বিষয়টি বাধ্যতামূলক নয়, থাকলে ভাল হয় আর না থাকলে তেমন কোন অসুবিধা হয় না।

    এই কাজী অফিসে বিবাহ বন্ধনের পাশাপাশি যদি কোন অনাকাঙ্খিত কারণে বিবাহ বন্ধন বিচ্ছেদের প্রয়োজন হয়, তাহলে সে ব্যবস্থাও রয়েছে। ছেলে যদি মেয়েকে তালাক দিতে চায় তাহলে সর্বপ্রথমে মেয়েকে লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে। এরপর মেয়ে যে এলাকায় বসবাস করেন সে এলাকার সিটি কর্পোরেশনের/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে নোটিশের মাধ্যমে জানাতে হবে। উপরোক্ত কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ক্ষেত্রবিশেষে ১০০ দিনের মধ্যে তালাক প্রক্রিয়া কার্যকর হয়। বিবাহের মতো তালাকের ক্ষেত্রেও সাক্ষী থাকতে হয়।

    আমাদের সম্পর্কে

    কাজী অফিস ঢাকা কেরানীঞ্জ

    ঢাকার দক্ষিনে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দাদের একমাত্র কাজী অফিস। এই কাজী অফিসটি ১৯৯৭ সালে সরকারী অনুমোদন প্রাপ্ত হয়। যার স্মারক নং ৩১৫/বিচার-৭/২ এন ১৬০/৮০, তাং ১৮/১২/১৯৯৭ইং জেলা রেজিষ্ট্রার ঢাকা স্মারক নং ৩৭৭৭(৬) তাং ৩০/১২/১৯৯৭ইং। নিকাহ্ রেজিষ্ট্রারের নাম ও পরিচিতিঃ মুহাম্মদ মাহবুবুর রহমান, পিতা- মুহাম্মদ হেদায়েত উল্যা, সাং- কাজী বাড়ী, ইকুরিয়া উত্তর পাড়া, পোঃ ঢাকা জুট মিলস, থানা- দক্ষিন কেরানীঞ্জ, জেলা- ঢাকা, (নিকাহ্ রেজিষ্ট্রার শুভাঢ্যা ইউনিয়ন উপজেলা- কেরানীঞ্জ, ঢাকা-জেলা) ।

     

     

     

    অগ্রীম বুকিং :

    কাজী অফিসে বিবাহ পড়ানোর পাশাপাশি নির্ধারিত এলাকায় অবস্থিত বিভিন্ন বাসা ও কমিনিউটি সেন্টারে বা পার্টি সেন্টারেও আয়োজিত বিবাহ অনুষ্ঠানে গিয়ে বিবাহ সম্পাদন করা হয়। তবে এক্ষেত্রে টেলিফোনে বা স্বাক্ষাতের মাধ্যমে যোগাযোগ করে সময় ও ঠিকানা বা ফোন নাম্বার জানাতে হবে। যাতে যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়া যায় ও বিবাহ বা তালাক রেজিষ্ট্রেশন করা যায়।

     

     

    ম্যারেজ সার্টিফিকেট :

     

     

     

    টেলিফোন বা মোবাইলে বিবাহ সম্পাদন :

    আমাদের উক্ত শুভাঢ্যা কাজী অফিসে টেলিফোন ও মোবাইলে বা সরাসরি ভিডিও কলের মাধ্যমে বিবাহ সম্পাদন করা হয়। তবে এক্ষেত্রে বর যদি বিদেশে থাকে তাহলে সেখানকার এম্বাসির মাধ্যমে নির্ধারিত উকিল বা অভিবাবককে ক্ষমতা প্রদান করতে হবে। যাতে উকিলের ক্ষমতা বরের ক্ষমতা বলে গন্য হয়।

     

     

    খোলা বন্ধের সময় সূচী :

    ঢাকা কেরানীঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের উক্ত কাজী অফিস প্রতিদিন নামাজের সময় ব্যাতীত সকাল ৯.০০ ঘটিকা থেকে রাত ১১.০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে। এছাড়া ফোনে বা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে যে কোন সময়ে কাজ করা যায়।